আমায় ছেড়ে চলে গেছ
নতুন ঠিকানায়,
ভুলে গেছ পুরনো কথা
অপরের ভালোবাসায়।
.
স্বপ্ন ছিল বাধব বাসা
আমরা দুজনে,
মনের আশা মনে রইল
শুধু তুমি চলে গেলে।
.
আমার মনের সবটুকু জমি
লিখে দিয়েছি তোমায়,
সেই দলিলের চিহ্নগুলো
আমায় শুধু কাদায়।
.
হৃদয় মাঝে বইছে আধার
আলোর দেখা নাই,
বেচে থেকে লাভ কি আমার
যদি তোমাকে না পাই।
.
কষ্টগুলো বান ডেকেছে
পুরো হৃদয় জুড়ে,
ভাঙা নৌকায় যাচ্ছে বয়স
বানের জলে ভেসে।
.
যেথায় থাকো সুখে থাকো
শুধু স্বপ্নে এসে বলো,
আমায় তুমি আগের মত
অনেক ভালোবাসো।


No comments:
Post a Comment