ছন্দ দিয়ে কবিতা লিখে
মন করেছি জয়,
তুমি বন্ধু সত্যি বটে
ভালোবাসতে আমায়।
জানতে আমি মস্ত কবি
তা কিন্তু নয়,
কবির মুখোশ আড়ালে
আমি মাতালের ন্যায়।
দেহের নেশায় মাতাল
আমি ভয়ঙ্কর জল্লাদ,
আমার হাতই লিখছে কবিতা
লিখছে নারীর আর্তনাদ।
তোমার নরম আঙুল স্পর্শ
যেন পরম সুখের ছোঁয়া,
আজান্তেই আমার মনে
জাগিছে কামনা।
স্নান শেষে তোমার দেহে
জমে থাকা জলরাশি,
প্রতিক্ষণে আমার মনে
জন্ম দেয় মহাপাপী।
উত্তেজিত চঞ্চল এ মন
মানেনা কোনো বাধা,
তারপর যত কার্য ঘটে
সবইতো আদিম লীলা।
আমি করিয়াছি পান
যৌবন সুধা তোমার,
পাইতে কিছুই বাকি নাই
তোমা হইতে আমার।
কবিতার প্রেমে পড়িছে নারী
আমিতো দেহের প্রেমে,
রাত্রিজুড়েই ভালোবাসা
দিনশেষে সব মিছে।
ভাটিতে স্তব্ধ শুকনো পাতাটি
জোয়ারের জলে ভাসায় গা,
নতুনের তরে ছুটে চলেছে
আমার শুষ্ক ভালোবাসা।



No comments:
Post a Comment