তবুও আমার ভালোবাসা - Suronjon Mojumdar

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 18 September 2020

তবুও আমার ভালোবাসা




কয়েক মাসের চেনাজানা
সাথে অবাধ মেলামেশা,
এ যেন এক বিরাট রঙমেলা
তোমার আমার ভালোবাসা।
.
ছুটির দিনে দুজনে মিলে
পার্ক পেরিয়ে হোটেলের রুমে,
চলে মহাযুদ্ধের মহড়া
তোমার আমার ভালোবাসা।
.
স্বতির শ্বাস, তোমার সর্বনাশ
ইজ্জতে রটেছে দাগ,
আমি পুরুষ, রবো নিশ্চুপ
নিবোনা কলঙ্কের ভাগ।
.
আমি রইবো নিরবে
আমায় ভোলাতে পারবে না ভালোবাসায়
আমি মত্ত, চির মত্ত
নতুন দেহের নেশায়।
.
আমি ভালোবাসতে জানি না
আমি এক মস্ত অভিনেতা,
নিখুঁত করে স্বপ্ন বুনি
দিনশেষে সব মিথ্যা।
.
কয়েক মাসের চেনাজানা
তোমার আমার ভালোবাসা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages