২১মানে ভাই হারানো ৬৮ বছরের বেদনা,
২১মানে মায়ের মনে মায়ের মনে ভাই হারানোর ব্যাথা।
২১মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ত রঞ্জিত রাজপথ,
২১মানেই মুক্তিযুদ্ধের বিজয়গামী রথ।
২১মানে স্তব্ধ সকালে ফেব্রুয়ারীর গান,
২১মানে বাংলা বর্ণমালার খুঁজে পাওয়া সেই প্রাণ।
২১মানে ফিরে দেখা বাংলার ইতিহাস,
২১মানে পুষ্পসজ্জিত শহীদ মিনারের চারিপাশ।
২১মানে বিশ্ববাসী মিলে মাতৃভাষা দিবস উৎযাপন,
২১মানে বাঙালীর মনে বাংলা কত আপন।
২১ মানে বাঙালীর মনে পাকিস্তানীদের দেয়া পাথরচাপা,
২১মানে বাঙালী বিজয়ের এক একটি দফা।
২১মানে ভাষা প্রেমিকের ভাষার প্রতি ভালোবাসা,
২১মানে বিশ্ব আসনে বাংলাভাষার মর্যাদা।
২১মানে বাংলাদেশে বাঙালীর স্বাধীনতা,
২১মানে বাংলা ভাষায়মনের কথা বলা।


No comments:
Post a Comment