মনে জমেছে মেঘের পাহাড়
স্মৃতিজুড়ে বইছে আঁধার,
ভালোবাসার অন্তিম গল্প
তোমার আর আমার৷
থেকে থেকে বজ্রপাত
আঁধারে ক্ষণিকের আলো,
আমার মনে ভালোবাসা
কয়লার ন্যায় কালো।
অনেক ভালোবেসেছিলাম আমি
বুকভরা আশা নিয়ে,
নির্জন দ্বীপে বাঁধবো বাসা
তুমি আর আমিতে।
একতরফা ভালোবাসা
শুধু কাঁদায় নিরবে ,
জমানো মেঘের বৃষ্টি যেন
চোখের জলে নামে।
কিছু ভালোবাসায় গল্প
চিরকাল থাকবে অসমাপ্ত,
শুধু স্মৃতির তাড়ণায় প্রেমিকের মন
প্রতিনিয়ত হবে দগ্ধ।
এমনি এক গল্পে
টানলাম আমি ইতি,
যেথায় থাকো সুখে থাকো
আমি শুধুই তোমায় ভালোবাসি।



No comments:
Post a Comment