২৭শে আগষ্ট, ২০২০ খ্রিষ্টাব্দ
৫২ তে ছাত্র সমাজ
রক্ত দিয়েছিলো রাজপথে ,
রক্তের দাগ আজও উজ্জল
স্বাধীনতার ইতিহাসে।
ছাত্রসমাজ রণে প্রস্তুত
ভয় নয় কভুক্ষণে
জীবন দিয়েছি , জীবন দিবো
তবু লড়ে যাবো ন্যায়ের পক্ষে ।
মহামারিতে বিলাবো কেন
স্রষ্টার দেয়া প্রাণ,
প্রয়োজনে মোরা দেশের তরে
করিবো তাহা দান।
জীবন নিয়ে রাজনীতি আর
পরিক্ষা নিয়ে ছেলে খেলা,
মুখের মিষ্টভাষার জোরে
সব যায় ধাপাচাপা।
আমার প্রাণে কত প্রাণ গাথা
যাবে কি হিসেবে গোনা ,
আমার মরণে নিভিবে বাতি
আধারে রইবে ধরা।
আমি ছাত্র ,
আমিই ছাত্র সমাজ
আমি চিরকাল দুমরে যাওয়া
ইতিহাসের সোনালী ভাঁজ ।
আমি নির্ভিক , চঞ্চল সেনা
অন্যায়ের চোখে কালো ,
আমি চিরকাল ন্যায়ের জন্য
আঁধারে জ্বালিছি আলো।
তবে ,
তবে আজ নয় কেন?
মিষ্টভাষায় ভুলে কি আমরা
সুখের সাগরে ক্লান্ত?
না , না , না
সইবো না আর কোনো অবিচার
সময় এসেছে রুখে দাড়াবার
মহামারিতে পরিক্ষা, কখনোই না।
"না" শ্লোগানে কেঁপে উঠুক আজ
সেই রক্তাক্ত রাজপথ,
যেপথ আজও স্মরণ করায়
ছাত্রসমাজের দাপট।


No comments:
Post a Comment